শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

সুদানের দারফুরে কলেরা প্রাদুর্ভাবে মৃত অন্তত ১৫৮

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সুদানের দক্ষিণ দারফুরে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার আধাসামরিক নিয়ন্ত্রিত রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮৮০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। শুধু শুক্রবারেই নতুন করে ৪২ জনের সংক্রমণ ধরা পড়ে, যার মধ্যে দুইজন মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ দারফুর থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এখন দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ দারফুরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

মেডিকেল দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি প্রতিবেশী দেশ দক্ষিণ সুদান ও চাদেও ছড়িয়ে পড়তে পারে।

চলমান গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে দারফুরের লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং তারা নিরাপদ পানি ও ন্যূনতম স্বাস্থ্যসেবার বাইরে অবস্থান করছে। থালা-বাসন ধোয়া বা খাবার রান্নার মতো মৌলিক কাজের জন্যও পর্যাপ্ত পানি মিলছে না। ফলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

জাতিসংঘের মতে, উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার—যা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় শহর—গত বছর মে থেকে আরএসএফ বাহিনীর অবরোধে রয়েছে। ফলে বেসামরিকদের অবস্থা ‘চরম দুর্বিষহ’ হয়ে উঠেছে এবং মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সুদানের চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকটের মধ্যে এই কলেরা মহামারি দেশটির মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD