শিরোনাম :
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের রাতে গোলাগুলি, চার শিশুসহ আহত ৮ পশ্চিমা রাজনৈতিক দল থেকে সিপিসি মৌলিকভাবে ভিন্ন: লি চুনরু সি চিন পিংয়ের চিন্তাধারা নিয়ে চীনে প্রামাণ্য প্রদর্শনী স্থানীয় সরকার খাতে জাইকার সহযোগিতা বাড়ানোর ওপর জোর, সচিবালয়ে মন্ত্রী-জাইকা প্রেসিডেন্ট বৈঠক বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু হামের টিকা নিয়ে অবহেলার অভিযোগ, মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেলেই প্রাণ গেছে ১৩৪ জনের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্বে নতুন প্রত্যয় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সি চিন পিংয়ের চিন্তাধারা নিয়ে চীনে প্রামাণ্য প্রদর্শনী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬

চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ক চিন্তাধারাকে তুলে ধরতে একটি বৃহৎ প্রামাণ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

‘নতুন যাত্রায় অগ্রযাত্রা – নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিং চিন্তাধারা বিষয়ক প্রামাণ্য প্রদর্শনী’ শীর্ষক এই আয়োজন সোমবার উদ্বোধন করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট।

এ প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে ২০ হাজারেরও বেশি উপকরণ। এতে আছে মূল নথিপত্র, সচিত্র প্রদর্শনী প্যানেল, ডিজিটাল ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি, মাল্টিমিডিয়া অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত গবেষণা ও তথ্য ভাণ্ডার।

এতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ রচনা, তার চিন্তাধারা নিয়ে একাডেমিক ও তাত্ত্বিক গবেষণা, বিভিন্ন অঞ্চলের পার্টির ইতিহাস বিষয়ক অর্জন, গবেষণা, অনুবাদ এবং প্রচার কার্যক্রম বিস্তরভাবে তুলে ধরা হয়েছে।
এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারার বিকাশ, এর তাত্ত্বিক ভিত্তি এবং চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় ভূমিকা নিয়ে সমন্বিত ধারণা দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে।

তথ্য ও ছবি: সিসিটিভি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD