শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সিপিসি’র প্রশাসনিক একাডেমির কাজে সি চিন পিংয়ের দিকনির্দেশনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সেপ্টেম্বর ২৯: সম্প্রতি সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমির কাজে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং। সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনে বিভিন্ন পর্যায়ের সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমি কেন্দ্রীয় সরকারের নির্দেশনা কার্যকর করেছে এবং অব্যাহতভাবে শিক্ষা ও বিজ্ঞান গবেষণার মান উন্নীত করেছে, যাতে বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

সি জোর দিয়ে বলেন যে, নতুন যুগের নতুন যাত্রায় সিপিসি’র বিভিন্ন পর্যায়ের স্কুল ও প্রশাসনিক একাডেমির চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারাকে ভিত্তি করে সিপিসি’র উন্নয়নে আরো বেশি দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ নেওয়া উচিত। শিক্ষার সংস্কার গভীরতর করা, সিপিসি’র তত্ত্ব শিক্ষা, সিপিসি’র চেতনা শিক্ষা আর দায়িত্ব পালনের দক্ষতার প্রশিক্ষণ জোরদার করা হবে। সিপিসি’র উদ্ভাবনী তত্ত্ব ব্যবস্থার ধারবাহিক গবেষণা ও ব্যাখ্যা জোরদার করে বুদ্ধিজীবীর ভুমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট স্কুলের কর্মকর্তা ও শিক্ষক দলের গঠন এবং স্কুলের শিক্ষার্থীদের প্রশাসন ও তত্ত্বাবধান জোরদার করা হবে, যাতে স্কুলের শিক্ষার মান আরো উন্নত করা যায়।

চীনের সিপিসি স্কুলের প্রশাসনিক একাডেমির কর্ম-অধিবেশন ২৮ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত হয়। চীনের কেন্দ্রীয় সিপিসি স্কুলের জাতীয় প্রশাসনিক একাডেমির মহাপরিচালক ছেন সি অধিবেশনে কমরেড সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ ও নির্দেশনা তুলে ধরেন এবং সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ নির্দেশনা ভালো করে আত্মস্থ করে সিপিসি’র স্কুলের কাজ সম্পন্ন করতে উচ্চ দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন।
অধিবেশনে চীনের ইনারমঙ্গোলিয়া, শানসি, চেচিয়াং, ফুচিয়ান এবং কুইচৌসহ ৫টি প্রাদেশিক পর্যায়ের সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমি, চীনের কেন্দ্রীয় সিপিসি স্কুলের প্রতিনিধিরা ভাষণ দিয়েছেন।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD