শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

সহিংসতায় বিপর্যস্ত লেবানন, উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি বলবৎ থাকলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওচা) জানিয়েছে, চলমান হামলা ও সহিংসতার কারণে লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

বুধবার বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি বিমান হামলার ঘটনাকে পরিস্থিতির নতুন উদ্বেগজনক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যুদ্ধবিরতির পর এই প্রথম ওই এলাকায় হামলার ঘটনা ঘটল। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ওচা বলছে, সহিংসতার কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, লেবাননের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা মধ্যপ্রাচ্যের বৃহত্তর অস্থিতিশীলতায় রূপ নিতে পারে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD