শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

শ্রমবাজার সম্প্রসারণে বড় অগ্রগতি, রাশিয়ার সঙ্গে সমঝোতায় ঢাকা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে এবং এ প্রস্তাবে রাশিয়া নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত আছেন। নতুন সমঝোতা বাস্তবায়িত হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনশক্তি রপ্তানি বৃদ্ধির প্রস্তাব দেন। জবাবে রুশ পক্ষ দ্রুত বিষয়টি এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া দুই দেশই স্বীকার করেছে যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় কম। বৈঠকে তৈরি পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশি রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।

প্রযুক্তি সহযোগিতার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে যৌথ কাজের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রয়োগে একটি রুশ প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারে বলে জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল মস্কো সফর করে। সফরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD