সপ্তম চীন-রাশিয়া জ্বালানি বাণিজ্য ফোরাম ২৫ নভেম্বর, (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থানীয় সদস্য ও উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনপত্র পাঠ করেন এবং ভাষণ দেন।
তিং সুয়ে সিয়াং বলেন, চলতি বছরে চীন ও রাশিয়ার নেতারা অনেক বার বৈঠক ও ফোনালাপ করেছেন এবং আবার চীন-রাশিয়া জ্বালানি বাণিজ্য ফোরামের জন্য অভিনন্দনপত্র পাঠিয়েছেন, যা চীন-রাশিয়া সার্বিক জ্বালানি সহযোগিতা অংশীদারি সম্পর্ক সুসংহত করতে কৌশলগত নির্দেশনা দিয়েছে। ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ ও শক্তিশালী জ্বালানি দেশ গড়ে তোলার কৌশলগত পরিকল্পনা করা হয়েছে, যা চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতার জন্য নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করেছে। চীন রাশিয়ার সঙ্গে দুই নেতার গুরুত্বপূর্ণ মতৈক্যের অধিকতর বাস্তবায়ন করতে, জ্বালানি ক্ষেত্রে কৌশলগত সমন্বয় জোরদার করতে এবং একসঙ্গে জয়-জয় সহযোগিতার নতুন পরিস্থিতি তৈরি করতে ইচ্ছুক।
চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা সম্পর্কে তিং সুয়ে সিয়াং ৩টি প্রস্তাব উত্থাপন করেছেন: প্রথমত, শিল্প-শৃঙ্খলের সমন্বয় ও সহযোগিতা জোরদার করা; দ্বিতীয়ত, জ্বালানি রূপান্তর উন্নয়ন সহযোগিতা জোরদার করা, তৃতীয়ত বহুপাক্ষিক সহযোগিতা করে একসঙ্গে জ্বালানি খাতে বিশ্ব পরিচালনা উদ্যোগ বাস্তবায়ন করে।
রুশ প্রেসিডেন্টের জ্বালানি উন্নয়ন কৌশল ও পরিবেশগত নিরাপত্তা কাউন্সিলের সচিব, রোসনেফ্টের সিইও ইগর সেচিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দনপত্র পাঠ করেন এবং ভাষণ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিং সুয়ে সিয়াং ফোরামে যোগকানকারী উচ্চ-পর্যায়ের রাশিয়ান প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেছেন।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।