অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা হলো শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালে চীন ও এসসিও সদস্য দেশগুলোর বাণিজ্যের পরিমাণ প্রায় ৫১২.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২.৭ শতাংশ বেড়েছে, এবং এটি ২০১৮ সালের দ্বিগুণ।
২০২৪ সালে চীন অন্যান্য সদস্য দেশগুলো থেকে প্রায় ৯০ বিলিয়ন মার্কিন ডলারের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি করেছে, ১৩.৬৬ বিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য আমদানি করেছে। জ্বালানি পণ্যের আমদানি চীনের মোট আমদানি পরিমাণের প্রায় এক-পঞ্চমাংশ।
একইসঙ্গে, চীন অন্যান্য সদস্য দেশগুলোতে ২১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি করেছে, যা চীনের মোট রপ্তানির ৬৩ শতাংশ। এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য সদস্য দেশগুলোর শিল্পায়ন প্রক্রিয়া, অর্থনৈতিক রূপান্তর ও স্থানীয় জনগণের জীবনযাত্রার উন্নয়নে যথাযথ অবদান রেখেছে।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।