শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

“শান্তি চাই, সংঘাত নয়”-জাতিসংঘে চীনা উপ-স্থায়ী প্রতিনিধির বার্তা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গত (শুক্রবার) ইউক্রেন সমস্যা নিয়ে পর্যালোচনায়, সকল পক্ষকে রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন।

কেং শুয়াং বলেন, এখন ইউক্রেন সংকট গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সকল পক্ষের উচিত, রাজনৈতিকভাবে ইউক্রেন সমস্যা সমাধানের জন্য ঐকমত্যে পৌঁছানো এবং আরও প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সংঘাতের পক্ষগুলোর উচিত, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি দ্রুত শান্ত করার উদ্যোগ নেয়া, রাজনৈতিক ইচ্ছা ও নমনীয়তা প্রদর্শন করা, শান্তি আলোচনার পথ খোলা রাখা, এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি ব্যাপক, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছানো। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা এগিয়ে নেয়া, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা, অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

কেং শুয়াং আরও জানিয়েছেন, গত সাত দিনের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেন সমস্যার জন্য তিনবার আলোচনা করেছে। সকল পক্ষকে নিরাপত্তা পরিষদের বৈঠকে সময় ব্যয় করার পাশাপাশি, মধ্যস্থতা ও শান্তি আলোচনার প্রচারে আরও বেশি সময় ও শক্তি ব্যয় করতে হবে। শান্তির জন্য চীন কাজ চালিয়ে যাবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

সূত্র: অনুপমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD