শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে আইএইএ’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এবং অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে আরও ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে বৈশ্বিক পারমাণবিক শাসনব্যবস্থা এগিয়ে নিতে প্রস্তুত চীন। এমনটা বলেছেন চীনের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ- সিএইএ-এর মহাপরিচালক শান চোংত্য।

পারমাণবিক শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে ঘিরেই হয়েছে সোমবার শুরু হওয়া এ সম্মেলন। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে সুরক্ষিত রাখার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।
ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক ঘাদা ওয়ালি বরাতে জানা গেল, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয় তা নিশ্চিত করতে আইএইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘সম্মেলনটি এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আহ্বান করা হয়েছে। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে রয়েছে এবং এর সুরক্ষা প্রয়োজন।’
প্রদর্শনীতে চীনের আধুনিকতম পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি, শিল্প শৃঙ্খলার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় এবং পারমাণবিক শক্তি ও প্রযুক্তির নানামুখী ব্যবহার তুলে ধরা হয়।

সূত্র:জেনিফার-ফয়সল,সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD