শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ছবি : ইন্টারনেট।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনআইএফআইএল) একটি ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শান্তিরক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ মিশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত শান্তিরক্ষীদের ওই কন্টিনজেন্ট সদর দপ্তর গোলাবর্ষণের শিকার হয়। এতে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হন।

স্থানীয় গণমাধ্যম আল–জাদিদ জানিয়েছে, হামলায় হতাহতের আশঙ্কা রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।

একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরেও ইসরায়েলি বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা শুধু লেবাননের নিরাপত্তা পরিস্থিতিকেই জটিল করছে না, বরং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে।

সূত্র: আল জাজিরা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD