শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

লন্ডনের উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত চালক – আহত ৮৯

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন চালক নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে লন্ডন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের বেডফোর্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কর্বি ও নটিংহাম থেকে ছেড়ে আসা দুটি ট্রেন দক্ষিণমুখী হয়ে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বেডফোর্ড শহরের বাইরে গিয়ে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে। উদ্ধারকাজে বিমান অ্যাম্বুলেন্স, ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস, বেডফোর্ডশায়ার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন অপেক্ষাকৃত কম আঘাত পেয়েছেন।

ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি)-এর সাধারণ সম্পাদক এডি ডেম্পসি নিশ্চিত করেছেন, নিহত ব্যক্তি ট্রেনের চালক ছিলেন।

দুর্ঘটনার সময় পেছনের ট্রেনে থাকা যাত্রী পিটার ন্যাপ বলেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ প্রচণ্ড ধাক্কা অনুভূত হয়। সংঘর্ষের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আহত যাত্রীদের ঘটনাস্থলের পাশে চিকিৎসা নিতে দেখা গেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরএমটি ইউনিয়ন।

এদিকে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে শুক্রবার সেন্ট প্যানক্রাস স্টেশনগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। শনিবারের সময়সূচি পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।

সূত্র: এপি ও এনডিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD