শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত : ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এর শর্ত হলো—ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ন্যাটো দেশগুলো যদি একই পদক্ষেপ নেন এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করেন, তখন তিনি বড় ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করবেন। আগে তিনি মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু রাশিয়া তা উপেক্ষা করায় এখনো বাস্তব পদক্ষেপ হয়নি।

ট্রাম্প রাশিয়ার তেল কেনাকে “অবিশ্বাস্য” আখ্যা দিয়ে বলেন, ন্যাটো দেশগুলো চীনের ওপর ৫০–১০০ শতাংশ শুল্ক আরোপ করলে রাশিয়ার ওপর চীনের প্রভাব দুর্বল হবে। তিনি ন্যাটোর উদ্দেশে বলেন, “আমি প্রস্তুত, আপনারা কখন প্রস্তুত? কিছু দেশের রাশিয়ার তেল কেনা সত্যিই বিস্ময়কর। এতে আপনারা রাশিয়ার সঙ্গে দর-কষাকষি ও প্রভাব হারাচ্ছেন।”

ট্রাম্পের মতে, রুশ জ্বালানি ক্রয় বন্ধ ও চীনের ওপর চড়া শুল্ক আরোপ ইউক্রেন–রাশিয়া সংঘাত দ্রুত সমাধানে সহায়ক হবে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা অনেকটা কমেছে; ২০২২ সালে ৪৫ শতাংশের কাছাকাছি গ্যাস আসে রাশিয়া থেকে, যা এই বছর কমে প্রায় ১৩ শতাংশে নেমে আসবে।

ন্যাটো–রাশিয়া উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বার্তা এসেছে। বুধবার পোল্যান্ডের আকাশসীমায় ডজনখানেক রাশিয়ার ড্রোন প্রবেশ করে, যা পোল্যান্ড ইচ্ছাকৃত বলে দাবি করেছে। ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করতে ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি নতুন মিশনে যোগ দিয়েছে এবং সামরিক সরঞ্জাম পূর্ব দিকে সরানো হচ্ছে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD