শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার দলের নাম দেওয়া হয়েছে ‘আমেরিকা পার্টি’।

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ পোস্টে এই ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী। তবে, মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার পর মাস্ক বলেন, “আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।”

এর আগে তিনি এক্সে একটি জরিপ চালিয়ে জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল প্রয়োজন কিনা। প্রায় ১২ লাখ ভোট পড়া ওই জরিপে দুই-তৃতীয়াংশ মানুষ নতুন দলের পক্ষে মত দেন।

সম্প্রতি ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ (কর কমানো ও ব্যয় বৃদ্ধির বিল) আইনে পরিণত করেছেন, যা নিয়ে মাস্ক তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, “এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।”

মাস্ক একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন এবং তার প্রশাসনে কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় নীতিকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।

মাস্ক ইতোমধ্যে জানিয়েছিলেন, তিনি একটি দল গঠন করে ট্রাম্পের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করবেন। এর জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাস্কের নতুন দল ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে,  যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আধিপত্য ভাঙা সহজ হবে না।

এদিকে, মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের প্রভাবে টেসলারের শেয়ারের দামেও ধস নেমেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শেয়ারপ্রতি দাম ৪৮৮ ডলারে উঠলেও গত এপ্রিলে তা অর্ধেকে নেমে আসে। সর্বশেষ সপ্তাহে এটি ৩১৫ ডলারে লেনদেন হয়েছে। সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD