শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ২৭

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বিকাল পর্যন্ত চলা এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবা সংস্থাগুলো।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির একদিন পরই ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাব হিসেবে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন সামরিক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বাহিনীকে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় এবং রাজনৈতিক পর্যায়ের আলোচনার পর এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থাকলে ইসরায়েল দক্ষিণ লেবাননে অবস্থান অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহর যেকোনো হামলার জোরালো জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা লক্ষ্যবস্তুগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে প্রায় ১০০ জন নিহত হয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইডিএফ এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে তারা বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলো যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের অংশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD