শিরোনাম :
যুদ্ধকালীন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কোরেৎস্কি রোহিঙ্গাদের সমুদ্রযাত্রায় নতুন শঙ্কা, দুই নৌকা ডুবে ৫০০ জনের বেশি নিখোঁজের আশঙ্কা বৈশ্বিক জনমতের পালাবদল, পিউ জরিপে এগিয়ে চীন ডিজিটাল বৈষম্য কমাতে এআইয়ের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আহ্বান জাতিসংঘে বাংলাদেশের আরেক সাফল্য, আফগানিস্তান মিশনের প্রধান রাবাব ফাতিমা ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের

যুদ্ধকালীন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কোরেৎস্কি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি খাতের কর্মকর্তা সের্গেই কোরেৎস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে তার নিয়োগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। রুশ আগ্রাসন শুরুর পর তিনি ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের সরকার পরিচালনায় থাকা আগের দুই প্রধানমন্ত্রীর পর কোরেৎস্কির ওপর এখন দেশের প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জ্বালানি খাতের অভিজ্ঞ এই কর্মকর্তাকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থাপনার জন্য বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

৪৮ বছর বয়সী কোরেৎস্কি পেশাগত জীবনে একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি সম্পর্ক নেই। তবে রাজনৈতিক নিরপেক্ষতা এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে তার পরিচিতি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোর মতে, কোরেৎস্কির সবচেয়ে বড় শক্তি হলো তার ব্যবস্থাপনা দক্ষতা এবং রাজনৈতিক অবস্থান থেকে দূরে থাকা। যুদ্ধকালীন সরকারের জন্য এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জ্বালানি খাতে কোরেৎস্কির রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। তেল উৎপাদন, পরিশোধন, জ্বালানি সরবরাহ, খুচরা ও পাইকারি বাজার ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে।

এর আগে তিনি নাফতোগাজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউক্রনাফতার প্রধান নির্বাহী ছিলেন। সরকারি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ইউক্রেনের বড় জ্বালানি স্টেশন চেইন ডব্লিউজিওজির নেতৃত্ব দিয়েছেন তিনি।

পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মোকাবিলার প্রস্তুতি। গত শীতে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

এর পাশাপাশি রুশ হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, আসন্ন শীতের প্রস্তুতি নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।

সূত্র: রয়টার্স, ইউক্রেন সরকার ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD