জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে দেশটির রপ্তানি চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বছরের তুলনায় মোট রপ্তানি কমেছে ২.৬ শতাংশ।
মার্কিন বাজারে রপ্তানি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি এককভাবে ১০.১ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে মোটরযান রপ্তানি কমেছে ২৮.৪ শতাংশ এবং অটো পার্টস রপ্তানি ১৭.৪ শতাংশ হ্রাস পেয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উৎপাদন বাড়াতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে জাপানের ওপর ১০ শতাংশ সাধারণ শুল্ক ও গাড়ির ওপর ২৭.৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যদিও সম্প্রতি জাপান একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে পারস্পরিক শুল্ক ১৫ শতাংশে নামানোর সুযোগ পেয়েছে, তবে জাপানি গাড়ির শুল্ক এখনো কার্যকর হয়নি।
অটোমোবাইল শিল্পের ওপর চাপ পড়েছে, কারণ এটি প্রায় ৮ শতাংশ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তবে তবু জাপানের অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো বার্ষিক ১.০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
সূত্র: রয়টার্স।