শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

যুক্তরাজ্যের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চীনা কোম্পানির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, “গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, যার ফলে বেশ কয়েকটি চীনা কোম্পানি প্রভাবিত হচ্ছে। এ বিষয়ে চীনের মন্তব্য কী?”
জবাবে মুখপাত্র বলেন, রাশিয়ার সাথে জড়িত থাকার অজুহাতে যুক্তরাজ্য বারবার চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপের আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং এগুলো জাতিসংঘের অনুমোদন ছাড়াই নেওয়া একতরফা নিষেধাজ্ঞা। চীন এর তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করছে। ইউক্রেন সংকটের বিষয়ে চীন আইন ও প্রবিধান অনুসারে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি ধারাবাহিকভাবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। তাই চীনা ও রুশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক বিনিময় এবং সহযোগিতায় হস্তক্ষেপ করা বা তা প্রভাবিত করা উচিত নয়। চীন-যুক্তরাজ্য সম্পর্কের ইতিবাচক গতির কথা বিবেচনা করে, চীন যুক্তরাজ্যকে অবিলম্বে তাদের ভুল আচরণ সংশোধন করতে এবং সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD