শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মে দিবসে দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান শ্রমজীবীদের প্রতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশজুড়ে সব শ্রমজীবী মানুষকে উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে, ‘চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের’ নতুন যাত্রায় দেশটির বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী সিপিসি’র চারপাশে ঐক্যবদ্ধ থেকে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। সিপিসি ও দেশের সার্বিক উন্নয়নে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সি চিন পিং গুরুত্বারোপ করে বলেন, চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী  এবং “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার” সূচনালগ্ন। তিনি আশা প্রকাশ করেন, সব শ্রমজীবী মানুষ আদর্শ শ্রমিকদের চেতনা, শ্রমের মর্যাদা এবং কারিগরি দক্ষতার চেতনাকে আরও জোরালোভাবে ছড়িয়ে দেবেন। অর্থনৈতিক ও সামাজিক উচ্চমানের উন্নয়নে তাদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার এবং দেশের প্রকৃত মালিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা প্রদর্শনের আহ্বান জানান তিনি।
তিনি সব পর্যায়ের সিপিসি কমিটি এবং সরকারকে শ্রমজীবী মানুষের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জরুরি ও কঠিন সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেওয়ার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও মহান রূপকল্প বাস্তবায়নে শ্রমজীবী জনগণকে অবিরাম প্রচেষ্টা চালাতে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।
সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD