শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশিকে নিয়ে আলোচনা হতে পারে: তৌহিদ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার (৯ জুলাই) মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দু’দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেয়ার পাশাপাশি জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন। তৌহিদ হোসেন সোমবার (৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তিনি আরও বলেন, তাদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত আসা অন্তত তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের আটকের কারণ অন্য রকম, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে।

উপদেষ্টা বলেন, আটক ব্যক্তিদের একটি ছোট অংশ জঙ্গি কার্যক্রমে জড়িত হতেও পারে। সেটি আমরা বিস্তারিত জানতে চেয়েছি এবং তাদের এটিও বলেছি যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবে, যদি আসলেই তারা জঙ্গি কার্যক্রমে জড়িত থাকে।

সফরে দেশটির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সফরটি এ-সংক্রান্ত নয়। তবে যদি সুযোগ থাকে, এ বিষয়ে আলোচনা করব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল এর আগে দাবি করেন, আটক বাংলাদেশি শ্রমিকরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন। তারা মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD