শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মার্কিন শুল্কের জেরে ভারতে আমেরিকান পণ্য বর্জনের ডাক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে দেশজুড়ে আমেরিকান ব্র্যান্ড বর্জনের ডাক জোরালো হচ্ছে। কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, অ্যামাজন, অ্যাপলসহ শীর্ষ মার্কিন কোম্পানির পণ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জনসভায় পর্যন্ত বয়কটের আহ্বান জানানো হচ্ছে।

বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারগুলোর একটি ভারত, যেখানে দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত শ্রেণিকে লক্ষ্য করে মার্কিন ব্র্যান্ডগুলো তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে। উদাহরণস্বরূপ, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যায় ভারত শীর্ষে, ডমিনোজের রেস্তোরাঁ সংখ্যা এখানে অন্য যেকোনও দেশের তুলনায় বেশি, আর পেপসি-কোকা-কোলা দেশের প্রায় সব বাজারেই পাওয়া যায়।

যদিও তাৎক্ষণিকভাবে বিক্রিতে বড় ধস দেখা যায়নি, তবু দেশীয় পণ্য কেনা এবং বিদেশি ব্র্যান্ড এড়িয়ে চলার প্রচারণা ছড়িয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রফতানিকারকেরা এবং কূটনৈতিক সম্পর্কে চাপ সৃষ্টি হচ্ছে।

রবিবার বেঙ্গালুরুতে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ‘আত্মনির্ভরশীল’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বে পণ্য রপ্তানি করছে, এখন দেশের প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়ার সময়।”

দেশীয় ব্যবসায়ী নেতারাও একই আহ্বান জানাচ্ছেন। ‘ওয়াও স্কিন সায়েন্স’-এর সহপ্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী বলেন, “আমরা হাজার মাইল দূরের ব্র্যান্ডে খরচ করছি, অথচ আমাদের দেশের প্রস্তুতকারকরা নিজেদের বাজারে জায়গা পেতে সংগ্রাম করছে।” ড্রাইভইউ-এর সিইও রাহম শাস্ত্রীও স্থানীয় বিকল্প অ্যাপ ও প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

বিজেপির সহযোগী সংগঠন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’ দেশজুড়ে ছোট জনসভা করে মার্কিন পণ্য বর্জনের ডাক দিচ্ছে। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশি ব্র্যান্ডের বিকল্প দেশীয় পণ্যের তালিকাও প্রচার করছে।

তবে এই আন্দোলনের মধ্যেই সোমবার নয়াদিল্লিতে দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছে টেসলা, যেখানে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবাই যে বয়কটের পক্ষে, তা নয়। উত্তর প্রদেশের রাজত গুপ্ত নামের এক গ্রাহক বলেন, “শুল্ক কূটনীতির বিষয়, আমার ম্যাকপাফ আর কফিকে এতে টানা ঠিক হবে না।”

ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপল এই প্রতিবাদের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD