শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও’র সাথে ওয়াং ই’র সাক্ষাৎ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

১১ জুলাই কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের অবকাশে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে সাক্ষাত্ করেছেন। উভয় পক্ষ চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছে।

ওয়াং ই চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের বিষয়ে চীনের নীতিগত অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি জোর দিয়ে বলেন, দুই পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের মধ্যেকার গুরুত্বপূর্ণ মতৈক্যকে সুনির্দিষ্ট নীতি ও পদক্ষেপে রূপান্তরিত করা। চীন আশা করে, যুক্তরাষ্ট্র চীনকে বস্তুনিষ্ঠ, যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে দেখবে, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য লাভজনক (জয়-জয়) সহযোগিতার লক্ষ্যে তার চীন নীতি প্রণয়ন করবে, চীনের সাথে সমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আচরণ করবে এবং নতুন যুগে চীন ও যুক্তরাষ্ট্রের একসাথে চলার জন্য যৌথভাবে একটি সঠিক পথ খুঁজে বের করবে।

দু’পক্ষই একমত হয়েছে যে, এ বৈঠকটি ইতিবাচক, কার্যকর ও গঠনমূলক ছিল। তারা সব স্তরে কূটনৈতিক চ্যানেল এবং যোগাযোগ ও সংলাপ জোরদার করতে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নিজ নিজ কূটনৈতিক বিভাগগুলোর পূর্ণাঙ্গ ভূমিকা পালনে এবং মতপার্থক্য ব্যবস্থাপনার পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের পথ অন্বেষণে সম্মত হয়েছে।

সূত্র : জিনিয়া-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD