শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় শতাধিক নিহতের দাবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ছবি : ইন্টারনেট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এর আগে কারাকাস সরকার নিহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযানে নিহত তাদের ২৩ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও এই অভিযানে নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়া হয় এবং এ সময় তিনি মাথায় আঘাত পান। প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার সাপ্তাহিক বক্তব্যে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী ও আত্মত্যাগী’ বলে প্রশংসা করেন। তিনি আরও জানান, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD