শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মারা গেছেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

অনলাইনে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এই অবসরপ্রাপ্ত বিচারক ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক মাধ্যমে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে তার দীর্ঘদিনের লড়াই শেষ হয়েছে।

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিচারের সময় ‘দয়া ও সহানুভূতি’ দেখানোর জন্য জনপ্রিয় ছিলেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন। তার এজলাসে ধারণ করা ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠত। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশিবার দেখা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ছোট ছোট ভিডিওতে দেখা যেত, তিনি আদালতে আসা মানুষদের দুঃখের কথা মন দিয়ে শুনছেন। প্রায়ই তিনি শিশুদের বিচারকের আসনে ডেকে নিতেন তাদের মা-বাবার বিচার করতে।

তিনি বলতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের প্রায় ৯০ শতাংশ আমেরিকান স্বাস্থ্যসেবা, উচ্ছেদ বা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো বিষয়ে আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হন।

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক বিবৃতিতে বলেন, ‘বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি ছিলেন বিচারকের আসনে মানবতার এক দারুণ প্রতীক।’

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রায় চার দশক বিচারকের দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন। তিনি বিশ্বাস করতেন, ‘দয়া, ন্যায্যতা ও সহানুভূতির’ মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD