শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ভেনেজুয়েলায় মার্কিন সেনা ঢুকতে পারবে না:মাদুরো

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার বলেন, তার দেশকে লক্ষ্য করে মার্কিন সেনাদের কোনো আক্রমণ সম্ভব নয়। এই মন্তব্য আসে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় এলাকায় পাঁচটি যুদ্ধজাহাজ এবং চার হাজার সেনা মোতায়েন করেছে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বলছে, এই সেনা মোতায়েন দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযানের অংশ। প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা উপকূলবর্তী অঞ্চলে সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে এবং হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

মাদুরো বলেন, “আমাদের শান্তি, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভেনেজুয়েলা পুরোপুরি প্রস্তুত। মার্কিন সেনারা এখানে প্রবেশ করতে পারবে না।”

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের জন্য কোনো প্রকাশ্য হুমকি দেয়নি, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোকে লক্ষ্য করে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিতর্কিত নির্বাচনের পর মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন এবং এর পর থেকে ট্রাম্পের নজরে থাকেন।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে কার্যরত কিছু গ্যাং এবং কার্টেলকে লক্ষ্য করে মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ এনেছে। বিশেষ করে ‘কার্টেল দে লস সোলস’ নামক সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এই অভিযোগকে কেন্দ্র করে মাদুরোর ধরপকড়ের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD