শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

ভূমিকম্পের আতঙ্কে দ্বীপপুঞ্জ ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত দ্বীপগুলোতে মাত্র কয়েক সপ্তাহে প্রায় ১৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কে দ্বীপ ত্যাগ করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এ তথ্য জানিয়েছেন স্থানীয় মেয়র গেনিচিরো কুবো।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আকুসেকি দ্বীপে রিপোর্ট লেখা বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রবিবার গভীর রাতে ৫.১ মাত্রার একটি কম্পন বেশ আতঙ্ক ছড়ায়। তবে মূল সমস্যা হলো ২১ জুন থেকে অব্যাহতভাবে প্রায়দিনই কম্পন হওয়ায় স্থানীয়রা চরম মানসিক চাপে ভুগছেন এবং ঘুমাতে পারছেন না। ৮৯ জন বাসিন্দার মধ্যে ইতোমধ্যেই ৪৪ জন আকুসেকি দ্বীপ ছেড়ে কাগোশিমা শহরে আশ্রয় নিয়েছেন।

মেয়র কুবো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আরেকটি কাছাকাছি দ্বীপ থেকেও ১৫ জন মানুষ এলাকা ছেড়েছেন। এই পৌরসভায় সাতটি বসবাসযোগ্য ও পাঁচটি নির্জন দ্বীপ রয়েছে। যা কাগোশিমা শহর থেকে ফেরিতে প্রায় ১১ ঘণ্টার দূরত্বে অবস্থিত।

জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সির তথ্যানুযায়ী, ২১ জুন থেকে শুরু হওয়া এই ধারাবাহিক কম্পনে সোমবার সকাল পর্যন্ত মোট ১৫৮২ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পবিদরা ধারণা করছেন, এই বিরল ভূকম্পন প্রবণতার পেছনে পানির নিচে সক্রিয় আগ্নেয়গিরি ও ম্যাগমার প্রবাহ দায়ী হতে পারে। তবে কবে এই কম্পন থামবে, তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না। মেয়র কুবো বলেন, আমরা ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা জানি না। এটা কবে শেষ হবে, তাও আমাদের অজানা। সূত্র: আরব নিউজ, ন্যাশন থাইল্যান্ড, চ্যানেল নিউজ এশিয়া, এনএইচকে, জিও নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD