ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশপথ ব্যবহারে আরেক দফা নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভারতীয় উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায়, এ নিষেধাজ্ঞা ভারতীয় এয়ারলাইন্সের বাণিজ্যিক উড়োজাহাজের পাশাপাশি ভারতীয় মালিকানাধীন বা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
গত ২৩ এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর প্রথমবার এ নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামাবাদ। এর পাল্টা পদক্ষেপ হিসেবে একই বছরের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়।
এরপর থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণায় পাকিস্তান জানিয়েছে, এটি কার্যকর থাকবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্র: এনডিটিভি।