যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির চাপের মধ্যেই ভারতের বাণিজ্য ঘাটতি নতুন রেকর্ডে পৌঁছেছে। এতে দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, জুলাই মাসে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি ২৭.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত আট মাসের সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন শুল্ক বৃদ্ধির আগে আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় রফতানি বাড়ার সঙ্গে তা মিলিয়ে ঘাটতি বেড়েছে।
এপ্রিল-জুলাই মাসে ভারতের রফতানি যুক্তরাষ্ট্রে ২৭.৫৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৩.৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬৪.৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জুন মাসের ৫৩.৯২ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, জুলাইয়ে ভারতের রফতানি ৩৭.২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জুনের ৩৫.১৪ বিলিয়ন ডলারের তুলনায় সামান্য বৃদ্ধি দেখা গেছে। এই সময়ের ঘাটতি অর্থনীতিবিদদের পূর্বাভাস ২০.৩৫ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।
মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখার কারণে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব যুক্তরাষ্ট্রে রফতানিকে প্রভাবিত করেছে। বর্তমানে ভারতীয় রফতানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৫০ শতাংশে দাঁড়িয়েছে, যা অন্যান্য বাণিজ্যিক অংশীদারের তুলনায় অত্যধিক।
পাইকারি মূল্য সূচকে দেখা গেছে, জুলাইয়ে ভারতে পণ্যের দাম আগের বছরের তুলনায় ০.৫৮ শতাংশ কমেছে। খাদ্যদ্রব্যের দাম কমার কারণে এই হ্রাস হয়েছে। বিশেষ করে সবজির দাম গত বছরের তুলনায় ২৮.৯৬ শতাংশ কমেছে। অন্যদিকে উৎপাদিত পণ্যের দাম ২.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি ও বিদ্যুতের দাম ২.৪৩ শতাংশ কমেছে।
রয়টার্সের জরিপ অনুসারে, অর্থনীতিবিদরা জুলাইয়ে বার্ষিক পাইকারি মূল্য সূচক ০.৩ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।