শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে আসছে ২০০ নতুন নজরদারি হেলিকপ্টার

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০টি হালকা নজরদারি হেলিকপ্টার কেনার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ক্রয়প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর পাবে ১২০টি এবং বাকি ৮০টি যাবে বিমানবাহিনীর বহরে—খবর দ্য প্রিন্টের।

মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো ফরাসি অ্যারোস্প্যাশিয়াল নকশার ওপর ভিত্তি করে তৈরি চেতক ও চিতা হেলিকপ্টারের পরিবর্তেই এই নতুন বহর আসবে। ১৯৬০–৭০ এর দশকে অন্তর্ভুক্ত এসব হেলিকপ্টার নির্ধারিত পরিষেবা জীবনের চেয়েও দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনায় সামরিক সদস্যদের প্রাণহানি হওয়ায় বহর আধুনিকায়নের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

নতুন হেলিকপ্টারগুলো দিন ও রাতের যেকোনো পরিস্থিতিতে বহুমুখী মিশন পরিচালনা করতে সক্ষম হবে। এগুলো গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযানের জন্য ছোট সেনাদল পরিবহন, স্থল বাহিনীর সহায়তায় আন্ডারস্লাংলোড বহন, আক্রমণকারী হেলিকপ্টারের সঙ্গে সমন্বয়ে সশস্ত্র স্কাউটিং এবং হতাহতদের সরিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

বর্তমানে তিন বাহিনীর সম্মিলিত হালকা হেলিকপ্টার বহরের সংখ্যা প্রায় ৪০০, যার বড় অংশই পুরনো চেতক ও চিতা মডেল। নতুন ক্রয় সম্পন্ন হলে আধুনিকীকরণের ক্ষেত্রে এটি ভারতের অন্যতম বড় পদক্ষেপ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD