শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ভবিষ্যৎ শিল্পকাঠামো গড়ে তুলতে এআই ও জৈব উৎপাদনে জোর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায়’ সিনচিয়াংয়ের সূচনা ও অগ্রযাত্রা বিষয়ক এক বিশেষ সংবাদ সম্মেলন ৯মে ( শনিবার), সকালে অনুষ্ঠিত হয়। সেখান থেকে জানা যায়, এই পরিকল্পনাকালে সিনচিয়াং শিল্প উন্নয়নের নতুন সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পের মানোন্নয়নে অগ্রণী প্রকল্প বাস্তবায়ন করবে। পাশাপাশি, নিম্ন উচ্চতার অর্থনীতি ও নতুন উপকরণের মতো উদীয়মান শিল্পগুলোর সক্রিয় বিকাশ ঘটাবে এবং দ্রুত শিল্পগুচ্ছ গঠন জোরদার করবে।
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির কমিটির উপ-সম্পাদক এবং স্থানীয় গণসরকারের চেয়ারম্যান এরকিন তুনিয়াজ জানান, “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা” চলাকালে সিনচিয়াং সবুজ বিদ্যুতের সুবিধাকে কাজে লাগাবে। শিল্পের রূপান্তর ও উন্নয়ন জোরদার করার মাধ্যমে সবুজ ও স্বল্প-কার্বন অর্থনীতিকে সিনচিয়াংয়ের উন্নয়নের প্রধান বৈশিষ্ট্যে পরিণত করবে।
সিনচিয়াং মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বিশেষ নজর দেবে। প্রথমত, যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে—বিদ্যুৎ সঞ্চালন ও রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের মতো খাতে অগ্রণী সুবিধা সম্প্রসারণ করা হবে এবং শিল্পের সহায়ক সক্ষমতা বৃদ্ধি করা হবে। দ্বিতীয়ত, নিম্ন উচ্চতার অর্থনীতির ক্ষেত্রে—সরবরাহ ব্যবস্থা, সাংস্কৃতিক পর্যটন, কৃষি ও বনরক্ষা এবং জরুরি উদ্ধারকাজের মতো বিভিন্ন ক্ষেত্রে নিম্ন উচ্চতার আকাশযানের (ড্রোন বা অন্যান্য যান) ব্যাপক প্রয়োগকে উৎসাহিত করা হবে। তৃতীয়ত, নতুন উপকরণের ক্ষেত্রে—উচ্চ-বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক অ্যালুমিনিয়াম ফয়েল, সিলিকন-ভিত্তিক উপকরণ, কার্বন ফাইবার এবং ব্যাসল্ট ফাইবারের মতো শিল্পের জোরালো বিকাশ ঘটানো হবে, যাতে এসব শিল্প আরও উচ্চমূল্য সংযোজনকারী খাতে পরিণত হয়।
এছাড়া, সিনচিয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জৈব উৎপাদন এবং সবুজ হাইড্রোজেন-ভিত্তিক জ্বালানির মতো ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এর মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্যময় ও স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যতের শিল্পকাঠামো গড়ে তোলা হবে।
সূত্র:আনন্দী-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD