শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বে আবারও শীর্ষে চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। বুধবার প্রকাশিত নেচার ইনডেক্স – ২০২৬ রিসার্চ লিডারস র‌্যাঙ্কিং-এ এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের গবেষণা উৎপাদন ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক শীর্ষ ১০ দেশের মধ্যে একমাত্র চীনই দুই অঙ্কের প্রবৃদ্ধি পেয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় জার্মানি।নেচার ইনডেক্সে অন্তর্ভুক্ত সাতটি প্রধান গবেষণা ক্ষেত্রের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রয়োগবিজ্ঞান এবং পৃথিবী ও পরিবেশবিজ্ঞান—এই পাঁচ ক্ষেত্রে চীন প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
চীনা বিজ্ঞান একাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞান ছাড়া বাকি সব গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি চীনা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যা আগের সংস্করণে ছিল ৮টি।
নেচার ইনডেক্স মূলত বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে উচ্চমানের গবেষণা উৎপাদন পরিমাপ করে। চলতি বছর সূচকটির পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে ১৭টি প্রয়োগবিজ্ঞান বিষয়ক জার্নাল, একটি সম্মেলন এবং ১৫টি সমাজবিজ্ঞানভিত্তিক জার্নাল যুক্ত করা হয়েছে।

নেচার ইনডেক্সের প্রধান সম্পাদক সাইমন বেকার বলেন, ‘বিষয়ভিত্তিক পরিধি সম্প্রসারণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি যুক্ত হওয়ায় নেচার ইনডেক্স এখন উচ্চমানের গবেষণা উৎপাদনের আরও বিস্তৃত ও নির্ভুল চিত্র তুলে ধরতে সক্ষম। ফলাফল থেকে স্পষ্ট যে উচ্চমানের গবেষণার ক্ষেত্রে চীন অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে।’

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD