শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী তালিকায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় জানানো হয়, বিএলএ-কে Foreign Terrorist Organization (FTO) এবং মাজিদ ব্রিগেডকে Specially Designated Global Terrorist (SDGT) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০১৯ সালেই বিএলএ এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত থাকার সময়ও বিএলএ একাধিক হামলা চালিয়েছে। ২০২৪ সালে করাচি বিমানবন্দরের নিকটবর্তী এলাকা এবং বেলুচিস্তানের গাওদার বন্দরে আত্মঘাতী বোমা হামলার পাশাপাশি, ২০২৫ সালের মার্চে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন দখল করে ৩১ জন সাধারণ যাত্রীকে হত্যা ও প্রায় ৩০০ জনকে জিম্মি করে তারা। এসব হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল বিএলএ ও মাজিদ ব্রিগেড।

মার্কিন আইনে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ নিষিদ্ধ হয়, সম্পত্তি ও অর্থনৈতিক লেনদেন স্থগিত করা হয় এবং প্রয়োজনে সামরিক অভিযান চালানো যায়।

ঘোষণার সময় পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট, আল-জাজিরা, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD