শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বেইজিংয়ে রুশ চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য সূচনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন ও রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, গত (সোমবার) চীনের চলচ্চিত্র সংরক্ষণাগারে, ‘রুশ চলচ্চিত্র উৎসব, ২০২৫’ জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়।

সিপিসি-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং রুশ ফেডারেশনের সংস্কৃতিমন্ত্রী ওলগা লুবিমোভা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপিসি-র কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র ব্যুরোর উপ-পরিচালক মাও ইউসহ চীন ও রাশিয়ার চলচ্চিত্র অঙ্গনের ৬০০ জনেরও বেশি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁরা একসাথে ‘তালিকায় অন্তর্ভুক্ত নয়’ শিরোনামের উদ্বোধনী চলচ্চিত্রটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেন হাই সিয়োং বলেন, প্রতিবছর একে অপরের দেশে চলচ্চিত্র উত্সব আয়োজন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম। ৬ সেপ্টেম্বর চীনে মুক্তি পেতে যাওয়া, চীন-রাশিয়া যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘রেড সিল্ক’, উভয় দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে আন্তরিক সহযোগিতার সর্বশেষ অর্জন।
তিনি আরও বলেন, উভয় দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায়, চীন-রাশিয়া চলচ্চিত্র সহযোগিতা আরও গভীর ও সারগর্ভ হবে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের অর্থকে সমৃদ্ধ করতে এবং নতুন যুগে দুই দেশের মধ্যে সমন্বয়ের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে নতুন ও ইতিবাচক অবদান রাখবে।

নিজের ভাষণে ওলগা লুবিমোভা বলেন, চলচ্চিত্র উত্সব সাংস্কৃতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শৈল্পিক ভাষার মাধ্যমে নিজ নিজ দেশের গল্প বলতে ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়তা করে। এই কাজ কেবল ইতিহাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং রুশ ও চীনা জনগণের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি আধ্যাত্মিক বন্ধনও।

সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD