শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বেইজিংয়ে বৈশ্বিক শিল্পোদ্যোগ সম্মেলন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের বৈশ্বিক শিল্পোদ্যোগ শীর্ষ-সম্মেলন ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের শীর্ষ সম্মেলন প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প-একীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং যুব ক্ষমতায়নসহ চারটি মূল উপাদানের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। প্রকল্প এবং অংশগ্রহণকারীদের সংখ্যা উভয়ই নতুন উচ্চতায় পৌঁছেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সমন্বিত সার্কিটের মতো ক্ষেত্রগুলোতে গুরুত্ব দিয়ে এবার শীর্ষ সম্মেলন প্রতিযোগিতা চালিয়েছে। বিশ্বের ১৩৯টি দেশ ও অঞ্চলের ১০ হাজার ৫৫টি স্টার্টআপ প্রকল্প এবং ১৩ হাজার ১৫০ জন উদ্যোক্তা এতে অংশ নিচ্ছেন।

শীর্ষ সম্মেলনে ‘বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জন রূপান্তর ঘাঁটি প্রতিষ্ঠা’, ‘আন্তর্জাতিক প্রতিভা উদ্ভাবন এবং উদ্যোক্তার জন্য ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ এবং ‘আন্তর্জাতিক উন্নত লেজার জোট প্রতিষ্ঠা’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব-চিকিৎসা, সমন্বিত সার্কিট এবং নতুন শক্তির মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলোতে সর্বশেষ অর্জনগুলোও প্রদর্শিত হচ্ছে।
শীর্ষ সম্মেলনের সময় ‘প্রযুক্তি ও সাংস্কৃতিক ভোগ উৎসব’ এবং ‘বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি ভ্রমণ’সহ একাধিক সহায়ক ইভেন্টও অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক শিল্পোদ্যোগ শীর্ষ-সম্মেলনের ৬ বারের আয়োজন ১৬৭টি দেশ ও অঞ্চলের ৪৫ হাজার উদ্যোক্তা এবং ৩৪ হাজার স্টার্টআপ প্রকল্পকে আকর্ষণ করেছে। শীর্ষ-সম্মেলন এবং উদ্যোক্তা প্রতিযোগিতার স্থায়ী আবাসস্থল হিসেবে বেইজিংয়ের শুন ই জেলা ৪০০টিরও বেশি উচ্চমানের প্রকল্পকে আকর্ষণ করেছে এবং উদ্যোক্তাদের একটি বিস্তৃত পরিষেবা শৃঙ্খল প্রদানের জন্য শিল্প স্থান, ইনকিউবেশন তহবিল এবং সহায়তা নীতিসহ আরও ব্যবস্থা চালু করবে।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD