শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

বেইজিংয়ে ইকুয়েডরের প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫

গ্রীষ্মকালীন দাভোস ফোরামে অংশগ্রহণ করতে আসা ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া,২৮ জুন (শুক্রবার) বেইজিংয়ে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি বলেন, চলতি বছর হলো চীন-ইকুয়েডর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। ইকুয়েডর ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। দু’দেশ অবাধ বাণিজ্য,জ্বালানি সম্পদ, খনি, বিদ্যুৎ, ও অবকাঠামো খাতে কার্যকর সহযোগিতা চালাচ্ছে। চীন সবসময় দু’দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে আসছে এবং ইকুয়েডরের সাথে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক।

সি আরও বলেন, দু’দেশকে শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম, ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ জোরদার করতে হবে; চীন-ল্যাটিন আমেরিকা ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে হবে; এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যেতে হবে।

জবাবে নোবোয়া বলেন, দু’দেশ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ব্যাপক সহযোগিতা চালিয়ে আসছে। ইকুয়েডরের অর্থনীতি ও সমাজ উন্নয়নে ব্যাপক সমর্থন ও সহায়তা দেওয়ায় তিনি চীনকে ধন্যবাদ জানান। ইকুয়েডর চীনের সাথে বিভিন্ন খাতে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকের পর দু’নেতা ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বাস্তবায়নকাজ যৌথভাবে ত্বরান্বিতের জন্য চীন ও ইকুয়েডরের মধ্যে সহযোগিতা পরিকল্পনা’ শীর্ষক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD