শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি : প্রধানমন্ত্রী লি ছিয়াং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ৭ জুলাই, রিও ডি জেনিরোতে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো- ইওয়ালার সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের সময় লি ছিয়াং বলেন, বর্তমানে বিশ্ব বাণিজ্য পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। একতরফাবাদ এবং সুরক্ষাবাদ তীব্রতর হয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে এবং বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের উন্নয়ন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই পটভূমিতে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা বাড়ছে। অর্থনৈতিক বিশ্বায়ন একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক প্রবণতা। চীন বহুপাক্ষিকতা এবং মুক্তবাণিজ্য অনুশীলনে অবিচল থাকবে। বেইজিং যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ব অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ইচ্ছুক।

লি ছিয়াং আরও বলেন, চীনের বাহ্যিক প্রতিকূল প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত সম্পদ ও পদ্ধতি রয়েছে এবং নিজস্ব অর্থনীতির টেকসই এবং সুস্থ উন্নয়নকে উৎসাহিত করার আত্মবিশ্বাস এবং ক্ষমতা রয়েছে। ১৪০ কোটির বেশি মানুষের অতি-বৃহৎ বাজার বিশাল চাহিদা প্রকাশ অব্যাহত রাখবে।

এনগোজি ওকোনজো-ইওয়ালা বলেন, বর্তমান বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আক্রমণের মুখে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ও বাণিজ্য প্রবৃদ্ধি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। ডব্লিউটিও সদস্যদের উচিত সংলাপ ও সহযোগিতা জোরদার করা, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা।

সূত্র : রুবি-হাশিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD