শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

তীব্র তাপপ্রবাহের কারণে আরব বিশ্বের পাঁচটি দেশে একযোগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইরাক, আলজেরিয়া, লেবানন, সিরিয়া ও মরক্কোর বনভূমি, কৃষিজমি ও চারণভূমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় রোববার সন্ধ্যায় দাবানল শুরু হয়। এতে শত শত হেক্টর জমি, ছয়টি গ্রামের তৃণভূমি ও চারণভূমি পুড়ে যায় এবং বহু পশুপাখি মারা যায়। হালাবজা সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন আব্দুলরহমান জানান, প্রায় ৫ হাজার দুনাম (১ হাজার ২৩৫ একর) বন ও বাগান ধ্বংস হয়েছে এবং দুজন গ্রামবাসী নিহত হয়েছেন। সরঞ্জামের অভাব ও প্রতিকূল আবহাওয়া আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটিয়েছে বলে জানিয়েছেন গভর্নর নুখশা নাসিহ।

আলজেরিয়ায় অন্তত ১৮টি দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে ৭টি ছিল পূর্বাঞ্চলীয় বেজাইয়া এলাকায়। এর মধ্যে ১০টি আগুন নেভানো হয়েছে, ৪টি এখনো জ্বলছে এবং বাকি ৪টি নজরদারিতে রয়েছে। দাবানল মোকাবিলায় সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে। পাশাপাশি ঝুঁকি এড়াতে অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লেবাননে গত ২৪ ঘণ্টায় সিভিল ডিফেন্স বাহিনী ১০২টি দাবানল মোকাবিলা করেছে, যার মধ্যে ৭৪টি ছিল বন, তৃণভূমি ও বসতিতে। অন্যদিকে সিরিয়ার লাতাকিয়ার সালমা শহরের কার্ট এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তীব্র বাতাস ও দুর্গম ভূখণ্ডের কারণে অভিযান জটিল হয়ে উঠলেও দমকলকর্মীরা আগুনের বিস্তার রোধে সক্ষম হন। গত সপ্তাহে দেশটির চারটি প্রদেশে অন্তত ১০টি দাবানল নেভানো হয়েছে।

মরক্কোর তেতুয়ান প্রদেশের দোয়ার আল-ঘরারসা বনে সোমবার দাবানল শুরু হয়ে তা দোয়ার বেনি কারার কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৩৮২টি দাবানল ঘটে এবং প্রায় ৮৭৪ হেক্টর বনভূমি পুড়ে যায় যা ২০২৩ সালের তুলনায় ৮২ শতাংশ কম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD