শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বিশ্বশান্তিতে চীনের অবদান স্মরণীয়: কম্বোডিয়ার রাজা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

২৬ আগস্ট মঙ্গলবার সকালে বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান, কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি ও রাণীমাতা নরোদম মোনিনাথের সাথে এক আন্তরিক বৈঠকে মিলিত হন।

সি চিন পিং জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণসভায় যোগ দিতে আসা রাজা নরোদম সিহামনিকে স্বাগত জানিয়ে বলেন, “গত এপ্রিলে আমি কম্বোডিয়া সফর করি। তখন আমি মহামান্য রাজা ও কম্বোডিয়ান জনগণের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনা পাই। চীন-কম্বোডিয়া সম্পর্ক আন্তর্জাতিক উত্থান-পতনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার এক লৌহকঠিন বন্ধুত্ব গড়ে তুলেছে। এটি দু’দেশের জনগণের একটি মূল্যবান সম্পদ হয়ে উঠেছে ও উভয় পক্ষেরই এটি লালন করার যোগ্য। বর্তমান জটিল আন্তর্জাতিক অবস্থায় দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখা, সংহতি ও সহযোগিতা জোরদার করা, নতুন যুগে একটি চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ ত্বরান্বিত করা এবং উভয় দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা উচিত। কম্বোডিয়ার জনগণকে জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করতে এবং দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে।”

সিহামনি ও মোনিলেথ বলেন, বিশ্বশান্তি বজায় রাখার জন্য চীনা জনগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কম্বোডিয়া সবসময় দু’দেশের সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে। কম্বোডিয়া চীনের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রী প্রচার এবং চীনের সঙ্গে নতুন যুগের একটি চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD