শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় আজ বিরল এই মহাজাগতিক ঘটনা ঘটবে। এর আগে সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

এবারের গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কয়েকটি এলাকাও পূর্ণ বা আংশিক গ্রহণপথের মধ্যে থাকবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার এমন সুযোগ আবার এসেছে।

বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করতে বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রহণপথের নির্ধারিত এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন। তবে আবহাওয়ার পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় আকাশ পরিষ্কার থাকবে কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। এর পূর্ণগ্রাস পর্যায় প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হওয়ার কথা।

জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে পুরোপুরি আড়াল করে, তখন পূর্ণ সূর্যগ্রহণ সৃষ্টি হয়। চাঁদ ও সূর্যের আপাত ব্যাস প্রায় সমান হওয়ায় নির্দিষ্ট অবস্থানে সূর্যের পুরো চাকতি চাঁদের আড়ালে ঢেকে যায় এবং পৃথিবীর নির্দিষ্ট অঞ্চল থেকে দিনের বেলায় সাময়িক অন্ধকার নেমে আসে।

নাসার তথ্য বলছে, বছরে পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ হলেও পূর্ণ সূর্যগ্রহণ অপেক্ষাকৃত বিরল। গড়ে প্রতি দেড় বছর পর বিশ্বের কোনো একটি অঞ্চল থেকে এটি দেখা যায় এবং এক শতকে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হয়।

বিজ্ঞানীরা মনে করছেন, অনুকূল আবহাওয়া থাকলে এবারের গ্রহণ জ্যোতির্বিজ্ঞান গবেষণা ও সাধারণ দর্শনার্থী—উভয়ের জন্যই স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

সূত্র: নাসা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD