শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় মানবিক সংকটের চিত্র দেখা দিয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফের অবস্থানের মাঝে আটকে পড়েছেন নারী ও শিশুসহ ছয়জন। গত রোববার থেকে তারা খোলা আকাশের নিচে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটকে পড়াদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন (৩৬), তার স্ত্রী সুমি আক্তার (৩০), তাদের দুই শিশু সন্তান ফাতেমা আক্তার (৪) ও ছয় মাস বয়সী ফাইমা আক্তার, সজীব মিয়া (২৩) এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড গরমে শিশু দুটি অসুস্থ হয়ে পড়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষ মানবিক কারণে খাবার ও পানি সরবরাহ করলেও নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় সেখানে থাকতে পারছেন না।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বিএসএফ ওই ছয়জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে বিজিবির বাধায় তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য পুনরায় পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হবে। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, দ্রুত কূটনৈতিক ও মানবিক উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD