শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বিচ্ছিন্নতাবাদী শক্তির ষড়যন্ত্র চূর্ণ করা হবে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)–র গুটিকতক সদস্য ‘দুই তীরের জনগণের সম্পর্ক বিধি’ সংশোধনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে তাইওয়ান ও গণপ্রজাতন্ত্রী চীনকে আলাদা সত্তা হিসেবে উপস্থাপন করা এবং মূল ধারায় থাকা “জাতীয় ঐক্য সাধনের আগে” শব্দগুচ্ছ মুছে ফেলার কথা আছে।

এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন পিনহুয়া সম্প্রতি সাংবাদিকদের বলেন, “আমরা সংশ্লিষ্ট ঘটনার ওপর গভীর নজর রাখছি। এ ধরনের প্রস্তাব তাইওয়ান সমাজের মূলধারার জনমত ও তাইওয়ানের জনগণের নিরাপত্তা ও কল্যাণকে উপেক্ষা করে, প্রকাশ্যভাবে তাইওয়ান যে চীনের অবিচ্ছেদ্য অংশ-এই ঐতিহাসিক ও আইনগত বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে; বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং মূল ভূখণ্ড ও তাইওয়ান একই চীনের অংশ-তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থাকে বদলানোর চেষ্টা করছে; নগ্নভাবে “আইনিভাবে তাইওয়ান স্বাধীনতা” এগিয়ে নিচ্ছে; ইচ্ছাকৃতভাবে দুই তীরের উত্তেজনা বাড়াচ্ছে এবং প্রণালী ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এর উদ্দেশ্য অত্যন্ত অশুভ, যা সম্পূর্ণভাবে প্রমাণ করে যে, লাই ছিং-ত্য প্রশাসন ও ডিপিপি নিঃসন্দেহে “শান্তি ধ্বংসকারী”, “সংকট সৃষ্টিকারী” ও “যুদ্ধের উস্কানিদাতা’।

চেন পিনহুয়া আরও বলেন, “‘তাইওয়ানের স্বাধীনতা’ মানেই যুদ্ধ—এটি একটি মৃত পথ, একট বন্ধ গলি। যেকোনো রূপে “আইনি তাইওয়ান স্বাধীনতা” ষড়যন্ত্র চূর্ণ করার বিষয়ে আমাদের পূর্ণ আস্থা ও পর্যাপ্ত সক্ষমতা রয়েছে; কোনো নাম বা কোনো উপায়ে, বিচ্ছিন্নতাবাদী শক্তি তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চাইলে আমরা কখনোই তা হতে দেব না।”

সূত্র :শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD