শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাণিজ্যিক বৈষম্য রুখতে সরকারের উদ্যোগকে স্বাগত জানাল সিএসআইএ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চায়না সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিএসআইএ) এক বিবৃতিতে বলেছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পণ্য ও পদক্ষেপ নিয়ে তদন্ত চালাতে উত্সাহিত করে এ সংস্থা।

বিবৃতিতে বলা হয়, “চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত (শনিবার) এক ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অ্যানালগ চিপসের বিরুদ্ধে অ্যাটি-ডাম্পিং তদন্ত চালানো হবে এবং ইন্টিগ্রেটেড সার্কিট ক্ষেত্রে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নিয়ে বৈষম্য-বিরোধী তদন্ত শুরু করা হবে। এই বিষয়টি আমরা সমর্থন করি। সেমিকন্ডাক্টর শিল্পের সুস্থ উন্নয়নের জন্য ন্যায্য পরিবেশ প্রয়োজন। বিভিন্ন কোম্পানির ক্রমাগত প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প চেইনের আপস্ট্রিম-ডাউনস্ট্রিম সহযোগিতা, সমতা ও পারস্পরিক সুবিধার আন্তর্জাতিক সহযোগিতা আমরা সমর্থন করি। বাজারের নিয়ম অনুযায়ী, একযোগে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নের পক্ষে আমরা। সিএসআইএ চীনা সরকারের তদন্তকে সক্রিয়ভাবে সমর্থন ও সহযোগিতা করবে এবং ন্যায্য বাণিজ্য ও শিল্পের বৈধ অধিকারকে সুরক্ষা করবে।”

সূত্র :অনুপমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD