শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার হালাল পণ্যের অন্যতম প্রধান কেন্দ্র: সরকার কার্যক্রম জোরদার করছে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, হালাল অর্থনীতির উন্নয়নে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ হালাল পণ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার সকল ধরণের উদ্যোগ গ্রহণ করছে।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০: গ্লোবাল প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এই সভায় হালাল খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, বিশ্ববাজারে অধিকাংশ হালাল পণ্য উৎপাদিত হয় অমুসলিম দেশগুলোতে, যা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও একই সঙ্গে উন্নয়নের সুবর্ণ সুযোগও বয়ে আনে। সঠিক নীতি গ্রহণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এই খাতে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার হালাল উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব সৃষ্টি করাও সময়ের দাবি, যা উদ্ভাবনী উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির পথ প্রশস্ত করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD