শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে আইসিটি খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর আইসিটি টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই পক্ষ বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে উদীয়মান প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, সাইবার নিরাপত্তা জোরদার এবং স্টার্টআপ ইকোসিস্টেমের সম্প্রসারণ। এছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (পিডিপিও), ডেটা গভর্নেন্স এবং পুলিশ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের প্রতিশ্রুতি দেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশকে উদ্ভাবন ও প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপ- কাউন্সিলর ও রাজনৈতিক শাখার প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD