শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাংলাদেশ-ভারত: আটক জেলেদের পারস্পরিক প্রত্যাবর্তন সম্পন্ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রহণ করে এবং ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। একই সাথে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশী মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

একইসাথে, আজ বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের মাধ্যমে ভারতের মেঘালয়ে আটক থাকা ৬ জন বাংলাদেশী মৎস্যজীবীকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD