শিরোনাম :
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য কৃষকের ভাগ্য বদলাতেই খাল খনন কর্মসূচি :পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ বাংলাদেশ-ইউএনডিপি সহযোগিতা জোরদারে গুরুত্ব মরুকরণ নিয়ন্ত্রণে চীনের হোথিয়ানে সবুজের জয় যুক্তরাষ্ট্রে রাজা চার্লসের সফর ভেনেজুয়েলা–কলম্বিয়া কূটনৈতিক সমীকরণে নতুন মোড়

বাংলাদেশ-ইউএনডিপি সহযোগিতা জোরদারে গুরুত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে (২৬ এপ্রিল ২০২৬) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি মি. স্টেফান লিলার। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচ.ই. মিসেস শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দায়িত্বকাল শেষের পথে থাকা মি. লিলার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে ইউএনডিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়ায় ইউএনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান, বিশেষ করে ৫৮ লাখ নতুন ভোটার নিবন্ধনে কারিগরি সহায়তার বিষয়টি উল্লেখ করেন। তিনি সরকারের “সবার আগে বাংলাদেশ” ভিশন বাস্তবায়নে ইউএনডিপির সমর্থন কামনা করেন এবং জনগণের কাঙ্ক্ষিত সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন অর্জনে সংস্থাটির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত বছরগুলোতে সুশাসন, বাণিজ্য, বাণিজ্যিক কার্যক্রম ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম ও অভিযোজন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির অবদানের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে প্রযুক্তির সংযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সহায়তা প্রদানেও ইউএনডিপির ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সার্কের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ এ সংস্থার কার্যক্রম পুনরুজ্জীবিত করতে আগ্রহী বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইউএনডিপির ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ইউএনডিপির সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD