শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের ‘ডাবল-ট্যাপ’ বিমান হামলার অভিযোগ, নিহত ৩৫ বেসামরিক ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, অতিরিক্ত ১,৩০০ মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচওর ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, লালমনিরহাটে প্লাবিত নিম্নাঞ্চল GSID-2 প্রকল্পে ৬৫ বিরোধীদলীয় এমপিকে জনপ্রতি ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, নতুন ইতিহাস লিখলেন মেসি ইউস্টাকিওর শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথমবার শেষ ষোলোয় কানাডা সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলা: ফ্রাঙ্কফুর্টে বসছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ টানা দ্বিতীয় দিন ইরানে মার্কিন বিমান হামলা; যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা

ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬

উত্তর-পূর্ব ফ্রান্সের তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী ও পাঁচজন প্রশিক্ষক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (স্থানীয় সময়) সকাল ১১টার দিকে তুম্বলেন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

মুর্তে-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, উড়োজাহাজে থাকা পাইলট এবং ১০ আরোহীর কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিং শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। এ জন্য প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য ও জবানবন্দি সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উড়োজাহাজটির কারিগরি ও উড্ডয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ও খতিয়ে দেখছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে তুম্বলেন বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীদের চলাচল সহজ করতে ওই এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।

এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজ দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD