শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ফিলিস্তিন স্বীকৃতির পথে জাপান, জনগণ দ্বি-রাষ্ট্র নীতির পক্ষে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে যদি দখলদার ইসরায়েল বাধা দেয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

তিনি বলেন, ‘জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।’

‘সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ’ বলেও যোগ করেন তিনি।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে একথা বলেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর।’

উল্লেখ্য, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করেছে ফ্রান্স এবং সৌদি আরব।

সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ। জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ পর্যায়ে পিছিয়ে আসে টোকিও।

বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ৮০ শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র : টাইমস অব ইসরায়েল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD