শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল চার পশ্চিমা দেশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেতানিয়াহুর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। পশ্চিমা বিশ্বের এই সিদ্ধান্তে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কখনও সম্ভব হবে না।

রবিবার (২১ সেপ্টেম্বর) দেশগুলো আলাদাভাবে স্বীকৃতি ঘোষণা করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ইতিমধ্যেই ১৫১টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। বিশেষজ্ঞদের মতে, গাজায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি ধারণা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশও শিগগির জাতিসংঘ সাধারণ পরিষদে একই ধরনের ঘোষণা দিতে পারে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “৭ অক্টোবরের হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন। আমার দৃঢ় বার্তা হলো—এটি কখনোই বাস্তবায়িত হবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র দাঁড়াবে না।”

টাইমস অব ইসরায়েলের খবরে জানা যায়, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু মন্তব্য করেন যে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ইসরায়েলের অস্তিত্বকে বিপদের মুখে ঠেলে দেবে। তার দাবি, “ফিলিস্তিন রাষ্ট্রের কোনো বাস্তবতা নেই এবং এটি কখনও হবে না।”

জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু আরও বলেন, “আমি সত্য প্রকাশ করব। এ সত্য ইসরায়েলের সংগ্রামের প্রতিচ্ছবি—অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াই। সত্যিকারের শান্তি আসবে শক্তির মাধ্যমেই।”

নিজের ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করারও ঘোষণা দেন তিনি।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD