শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ফিনল্যান্ড, লিথুয়ানিয়া ও অস্ট্রেলিয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’: বেইজিংয়ের প্রতিক্রিয়া

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬

জাতিসংঘ মানবাধিকার পরিষদে চীনের প্রতিনিধি বলেছেন, মানবাধিকার নিয়ে অন্য দেশকে উপদেশ দেওয়ার আগে জাপানকে তার অতীতের অপরাধের জন্য আত্মসমালোচনা ও দায় স্বীকার করতে হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে চীনের প্রতিনিধি ওয়াং নিয়ান বুধবার এ মন্তব্য করেন। তিনি বলেন, জাপানসহ ফিনল্যান্ড, লিথুয়ানিয়া ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ পরিষদের মঞ্চ অপব্যবহার করে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

ওয়াং বলেন, ‘যেসব দেশ অন্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তৃতা দিতে চায়, তাদের নিজেদের মানবাধিকার রেকর্ড কলঙ্কময়। জাপান তার ঐতিহাসিক অপরাধ নিয়ে কোনো প্রকৃত আত্মসমালোচনা করেনি। একসময় সামরিকতাবাদের পথে হেঁটে তারা আগ্রাসী যুদ্ধ চালায় এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটিত করে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ব্যাপক দুর্ভোগ ডেকে আনে। অথচ জাপান সামান্যতম অনুশোচনাও দেখায়নি।’

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যৌন নিপীড়নের শিকার তথাকথিত ‘কমফোর্ট উইমেন’ ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। চীন, গণপ্রজাতন্ত্রী কোরিয়া, কম্বোডিয়া ও অন্যান্য দেশের ভুক্তভোগী নারীরা এখনও ন্যায়বিচার পাননি। চীনা প্রতিনিধি জাপানকে তার নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

সূত্র ও ছবি: সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD