শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

প্রেসিডেন্টের উচ্চাভিলাষী খাদ্য কর্মসূচি স্থগিতের দাবি, ট্রমায় শিক্ষার্থীরা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে সরবরাহিত বিনামূল্যে খাবারে বিষক্রিয়ায় কমপক্ষে ১,০০০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো। ইন্দোনেশিয়ার প্রায় ৮ কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের এই উচ্চাভিলাষী কর্মসূচি শুরু করেছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

গভর্নর মুলিয়াদি জানান, পশ্চিম বান্দুংয়ে সোমবার অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের পর ৪৭০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এরপর বুধবার সেখানে এবং সুকাবুমি অঞ্চলে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যাতে কমপক্ষে ৫৮০ শিশু অসুস্থ হয়েছে। তিনি বলেন, ছোট হাসপাতালগুলো অসুস্থ শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় সরকার খাদ্যে গণ বিষক্রিয়ার কারণে পশ্চিম বান্দুং অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। গভর্নর শিক্ষার্থীদের ট্রমা মোকাবিলার পাশাপাশি খাদ্যের মান ও তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

বিনামূল্যে খাদ্য কর্মসূচির তত্ত্বাবধানকারী ন্যাশনাল নিউট্রিশন এজেন্সি প্রধান দাদান হিন্দায়ানা জানিয়েছেন, বিষক্রিয়াযুক্ত রান্নাঘরগুলো বন্ধ করা হয়েছে। গভর্নর মুলিয়াদি আরও বলেন, রান্নাঘরগুলো স্কুল থেকে অনেক দূরে থাকায় খাবার আগের রাতে রান্না ও গরম অবস্থায় প্যাক করা হয়েছিল, যা খাবার নষ্ট হওয়ার কারণ হয়েছে।

থিংক ট্যাঙ্ক নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচ অনুসারে, জানুয়ারি থেকে এই কর্মসূচির খাবার গ্রহণ করে অন্তত ৬,৪৫২ শিশু বিষক্রিয়ায় ভুগেছেন। প্রেসিডেন্ট প্রোবোর অফিস সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাড়া দেয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD